তিন ব্যক্তিকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশায় গত বৃহস্পতিবার প্রকাশ্যে গাঁজা সেবন এবং জাটকা বিক্রির অপরাধে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম এ জরিমানা করেন। বৃহস্পতিবার বিকেলে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌরসভার মাছ বাজারে অভিযান চালায়। এ সময় বাজারে জাটকা বিক্রির দায়ে নাজিম মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাইয়ুম ডাক্তারের মোড় এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যশাই ইউনিয়নের পশ্চিম বালিয়াপাড়া গ্রামের ইয়াছির আরাফাতকে ২ হাজার ৫০০ টাকা এবং মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামের কল্লোল মৃধাকে ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত।