প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাইলিং মোড়ে একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে পুলিশ আবদুল আলিম (৪৮), আবদুল আজিজ (৪৫) ও তারেক রহমান (২২) নামের তিনজনকে আটক করে। এ সময় সেখান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আবদুল আলিমের বাড়ি শিবগঞ্জ উপজেলায় এবং আবদুল আজিজ ও তারেক রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।