প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাড়পত্র ছাড়া ওষুধ বিক্রি করার দায়ে চট্টগ্রাম নগরের হাজারী গলিতে জ্যোতি ফার্মেসি নামে এক দোকানের মালিককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এ আদালতের নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্ত দোকানের মালিকের নাম রূপেশ বিশ্বাস। এ ছাড়া অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে সৈকত চৌধুরী ও সুভাস চৌধুরী নামের আরও দুই দোকানের মালিককে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযানের সময় এস আর ফার্মেসি নামের একটি দোকানের মালিক পালিয়ে যান। আদালত দোকানটি সিলগালা করে দেন। এ সময় বিভিন্ন অপরাধে আরও চারটি দোকানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যজিস্ট্রেট রাকিব হাসান।
অভিযানে ওষুধ প্রশাসন এবং র্যাব সহযোগিতা করেন।