তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োডিনবিহীন লবণ বিক্রি ও গুদামজাত করার অপরাধে কিশোরগঞ্জ শহরের বড় বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামিল। এ সময় আবদুল হাই স্টোর, রামপ্রসাদ ট্রেডার্স ও সোনালী স্টোরকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেশ কিছু আয়োডিনবিহীন লবণ জব্দ করে ধ্বংসও করা হয়।