তিন ব্যাংকারের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার কমিশন বৈঠকে ওই মামলার অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, শিগগিরই দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন মামলাটি করবেন।
পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির মিরপুর রোড শাখা থেকে ২ কোটি ৮০ লাখ টাকা অবৈধভাবে তুলে নিয়ে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে এঁদের বিরুদ্ধে।
যাঁদের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা হলেন ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) শেখ শাহরুক আহমেদ, প্রাক্তন ব্যবস্থাপক এ জেড এম সালেহ ও আরব বাংলাদেশ ব্যাংকের সাবেক উপব্যবস্থাপক মোক্তাদির বিল্লাহ।