তিন মাসের সাজা এড়াতে দুই বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র তিন মাসের সাজা ভোগ এড়াতে প্রায় দুই বছর পলাতক ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান (৪৫)। অবশেষে গতকাল বুধবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই দিন বিকেলে হাবিবুর রহমানকে পুলিশ লালমনিরহাট জেলা কারাগারে পাঠায়।
হাবিবুর রহমান আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই বছর আগে স’মিল–সংক্রান্ত একটি মামলায় আদালত তাঁকে তিন মাসের সাজা দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।