তিন মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের রানীবাজার এলাকার শ্রীদিগম্বর জৈন ঠাকুর মন্দির থেকে তিন দিন আগে চুরি হওয়া তিনটি পিতলের মূর্তি উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন নগরের গুড়িপাড়া এলাকার আকবর হোসেন (৫০) ও পবা উপজেলার হড়গ্রাম এলাকার আনারুল ইসলাম (৪৫)। গতকাল বেলা সাড়ে তিনটায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে জৈন ঠাকুর মন্দির থেকে ছয়টি পিতলের মূর্তি চুরি হয়ে যায়। এ বিষয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়।