প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গত রোববার রাতে তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গীর শালডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে হাবিবুর রহমান (২৪), ভান্ডারদহ খুনিপুকুর গ্রামের অলিন চন্দ্রের ছেলে মনোরঞ্জন (২০) ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালিয়া গ্রামের রাতিয়া চন্দ্র সিংহের ছেলে বিপদ চন্দ্র (২০)। বিজিবি সূত্র জানায়, সীমান্তের ৩৯১ নম্বর মেইন পিলারে কাছ থেকে ওই তিনজনকে আটক করা হয়। গতকাল সোমবার তাঁদের বালিয়াডাঙ্গী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।