তিন যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অশ্লীল ছবি বিক্রির অভিযোগে গত মঙ্গলবার তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা গোলাম সারওয়ার জানান, খবর পেয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার মাদরাসা বিপণিবিতানের কয়েকটি মুঠোফোন মেরামতকারীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় অশ্লীল ছবি বিক্রির অভিযোগে বনপাড়া এলাকার আলমগীর হোসেন (৩০), মাঝগাঁও এলাকার ইসমাইল হোসেন (২৮) ও বাহিমালী এলাকার নাইম হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁদের ব্যবহৃত তিনটি কম্পিউটারও জব্দ করা হয়। তাঁদের ক্রেতাদের অধিকাংশই শিক্ষার্থী ও গ্রামের সাধারণ যুবক। থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই তিনজনের বিরুদ্ধে গতকাল মামলা করেছে র্যাব। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।