তিন যুবককে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির চেষ্টাকালে তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে তিনজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার গোপালপুর গ্রামের শফিকুল ইসলাম ওরফে আদর, উজানখলশী গ্রামের জামিল হোসেন ও বাগমারা উপজেলার তাহেরপুরের ভাবনপুর গ্রামের জাহিদ হাসান। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চক্রবর্তী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন র্যাব-৫-এর তথ্যদাতা (সোর্স) ছিলেন। তিনি দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ধান্দাবাজি করতে গিয়েছিলেন।