তিন লঞ্চকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদে গতকাল মঙ্গলবার দুপুরে তিনটি যাত্রীবাহী লঞ্চকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আল আমিন। অদক্ষ চালক দিয়ে লঞ্চ চালানো এবং অগ্নিনির্বাপণ যন্ত্র অকেজো থাকায় নৌযান তিনটিকে জরিমানা করা হয়। এর মধ্যে এমভি নিউ আল বোরাককে ৫০ হাজার টাকা, এমভি বোগদাদীয়া-৯-কে পাঁচ হাজার টাকা এবং এমভি মানিক-৮ লঞ্চকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।