প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গত মঙ্গলবার ব্যবসায়ী মো. ইউছুপের ছিনতাই হওয়া টাকার মধ্যে তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শহরের গুদাম কোয়ার রেলগেট এলাকায় ছিনতাইয়ের ঘটনার প্রধান হোতা মিলনের আস্তানায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে শহরের ইসলামী ব্যাংক কলেজ রোড শাখা থেকে তিন লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে রেলগেট এলাকা দিয়ে যাওয়ার সময় মো. ইউছুপকে কুপিয়ে ও পিটিয়ে সব টাকা এবং দুটি মুঠোফোন ছিনতাই করা হয়। পুলিশ টাকা উদ্ধার করতে পারলেও সন্ত্রাসী-ছিনতাইকারী মিলনকে গ্রেপ্তার করতে পারেনি। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ছিনতাই হওয়া তিন লাখ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।