তিন লাখ বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি-৩ ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় তিন লাখ বড়ি জব্দ করেছেন। গতকাল বুধবার ভোররাতে বিজিবি হিলি সিপি ক্যাম্প ও বাসুদেবপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বড়িগুলো জব্দ করেন। বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, চণ্ডীপুর মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ ৫০ হাজার ৬০০ বড়ি জব্দ করা হয়। বাসুদেবপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা একই সময়ে একই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৪৯ হাজার ৪০০ বড়ি জব্দ করেন। জব্দ হওয়া বড়িগুলোর মূল্য ৬০ লাখ টাকা।