তিন শিবিরকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ছাতক উপজেলায় ছাত্রশিবিরের তিন কর্মীকে একটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়াবাজার এলাকা থেকে গতকাল রোববার বিকেলে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন উপজেলার চরবারুকা গ্রামের আবদুল জব্বারের ছেলে বোরহান উদ্দিন (২৫), বন্দেরগাঁও গ্রামের আরশ আলীর ছেলে মোহাম্মদ আলী তারেক (২৩) ও ইসলামপুর গ্রামের ইসলাম আলীর ছেলে আছকির আলী (২২)। জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. নূর মিয়া বলেন, তাঁদের কাছ থেকে প্রচারপত্র, চাঁদা আদায়ের রশিদ ও সংগঠনের বার্ষিক প্রতিবেদনের কপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।