তিন সপ্তাহেও দুই আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূ ধর্ষণ ঘটনায় দায়ের করা মামলার তিন সপ্তাহ পরও পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
গত ১৬ আগস্ট রাতে উপজেলার সান্তাহার পৌরসভার তিয়রপাড়া গ্রামে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। পরদিন গৃহবধূ নিজে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া গ্রামের ব্যবসায়ী লাভলু হোসেনের খামারবাড়িতে একই গ্রামের এক ব্যক্তি কর্মচারী হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাতে লাভলু কৌশলে একটি কাজ দিয়ে তাঁকে বাইরে পাঠিয়ে দেন। এরপর তাঁর স্ত্রীকে মুঠোফোনে (২২) বাড়িতে জরুরি কাজের কথা বলে ডেকে নেন। পরে লাভলু ও তাঁর বন্ধু শহরের নতুন বাজার এলাকার জুয়েল রেজা (৫১) ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে লাভলু ও জুয়েল রেজা গা ঢাকা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধার্থ সাহা বলেন, মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।