তিন সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী লিংকনের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার মধ্যরাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৈরতলা এলাকার সাব্বির আহমেদ (৩৫), রবিন মিয়া (৩৩) ও জনি (৩০)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, ওই তিনজন শহরের শীর্ষ সন্ত্রাসী লিংকনের সহযোগী। তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন বলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পায়। তাঁদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একাধিক মামলা রয়েছে।