প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউমার্কেট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে তিন হকারকে পিটিয়ে আহত করেছেন ঢাকা কলেজের ছাত্র পরিচয়দানকারী কয়েক যুবক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন দীপু সিকদার, মো. হাসান ও মো. রিপন। নিউমার্কেট থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। হকাররা অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।