তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদ-সংলগ্ন পদ্মা গ্রাম থেকে জলদস্যু সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে স্লুইস গেট এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। পুলিশ সূত্র জানায়, আটক হওয়া ব্যক্তিরা হলেন হালিম খাঁ, শহীদ মোল্লা ও রুবেল হোসেন। তাঁদের বাড়ি পদ্মা গ্রামে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, আটক হওয়া ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি|