তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ৩ হাজার ৫২৫টি ইয়াবা বড়িসহ লিটন (৩৮), আতাউর রহমান (২৩) ও মুসা মিয়া (৪০) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শহরের গুড়াতিপাড়া থেকে গত শনিবার তাঁদের আটক করে র‌্যাব-১৩।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে শহরের গুড়াতিপাড়ায় হোসেন খাঁ পাড়ার মৃত ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১৩-এর একটি দল। এ সময় বাড়ি থেকে ব্যাগের ভেতরে রাখা ওই ইয়াবা বড়িগুলো ও ৩৬ হাজার ৬৬৫ টাকাসহ ওই তিনজনকে আটক করে র‍্যাব।