তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বরমী বাজার পাঠানটেক এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরমী পাঠানটেক এলাকার সুশীল চন্দ্র সাহা (৪৫), আবদুল মালেক (৫২) ও কোহিনূর বেগম (৪২)। এ সময় সুশীল চন্দ্র সাহার ঘর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শ্রীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, অভিযানের সময় স্থানীয় একটি গ্যারেজের পাশে সুশীল চন্দ্র সাহার শোয়ার ঘরের খাটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা বিক্রির অভিযোগে পাশের বাড়ির কোহিনূর বেগম ও আবদুল মালেককে আটক করা হয়।