তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে ডাকাতির চেষ্টাকালে তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার নেংটি ছেঁড়া সেতুর কাছ থেকে পুলিশ ওই তিনজনকে আটক করে। তাঁরা হলেন তারাগঞ্জের দোলাপাড়া গ্রামের জগদীশচন্দ্র, বদরগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের দুলাল হোসেন ও রংপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মোছাদ্দেক হোসেন। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, আটক ওই তিন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতির একাধিক মামলা আছে। ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ওই তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।