প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি সীমান্তে অবৈধভাবে প্রবেশের দায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দুজন ভারতীয়সহ তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন ভারতের কিষানগঞ্জ জেলার রাখাল চৌধুরী (৬২) ও তাঁর স্ত্রী বেবি চৌধুরী (৪৮) এবং বাংলাদেশের নওগাঁর পত্নীতলার এনামুল হক (৪৫)। বিজিবির হিলি অভিবাসন তল্লাশি (আইসিপি) ক্যাম্প অধিনায়ক সুবেদার আবদুল মান্নান জানান, হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের রেলস্টেশন এলাকা থেকে রাখাল ও বেবি চৌধুরীকে আটক করা হয়। বিজিবির সদস্যদের অন্য একটি দল হিলি পৌর শহরের মধ্য বাসুদেবপুর থেকে নেশাজাতীয় ১৯৫টি ইনজেকশনসহ এনামুলকে আটক করে।