প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার ভৈরব নদে সুন্দরবন অভিমুখী একটি ট্রলার থেকে গত বুধবার দুপুরে চারটি দেশীয় বন্দুকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিন অস্ত্র ব্যবসায়ী বন্দুকগুলো একটি ট্রলারে করে নিয়ে উপজেলা সদর নওয়াপাড়া থেকে ভৈরব নদ দিয়ে সুন্দরবনের দিকে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভয়নগর থানা-পুলিশ অন্য একটি ট্রলারে ধাওয়া করে তাঁদের ধরে ফেলে। আটক হওয়া অস্ত্র ব্যবসায়ীরা হলেন খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের জাহাঙ্গীর মির্জা (৩৩), বটিয়াঘাটা উপজেলার ভাতগাতী গ্রামের সালমান শেখ (৩৩) এবং অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের নাহিদ হাসান (২৬)। অস্ত্র বহনকারী ট্রলারটি জব্দ করা হয়েছে।