প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি সীমান্তের কামালগেট ও ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার তাঁদের আটক করা হয়। আটক তিন ব্যক্তি হলেন ঢাকা জেলার কেরানীগঞ্জের খাগাইল গ্রামের অশ্বিনী মল্লিকের ছেলে অজিত মল্লিক (৫২), নওগাঁ জেলা সদরের খিদিরপুর এলাকার রামেন্দ্রনাথ সরকারের ছেলে বরুণ চন্দ্র সরকার (৩৮) ও একই এলাকার খুদিয়াডাঙ্গা গ্রামের বিরেনের ছেলে পলাশ (৩০)। বিজিবি হিলি চেকপোস্টের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার বলেন, গতকাল দুপুরের দিকে হিলি রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি তাদের আটক করে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|