তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামে পুলিশ কনস্টেবল নিরোদ সরকারের বাড়িতে শনিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় বাড়ির তিনজন আহত হয়েছেন। ডাকাতেরা সাড়ে সাত ভরি স্বর্ণ, দুই লাখ টাকা, টেলিভিশনসহ ছয়টি মুঠোফোন নিয়ে গেছে। নিরোদ সরকার বলেন, গভীর রাতে ২০-২৫ জন ডাকাত তাঁর দাদা জয়দেব সরকারের ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে ঢোকে। ডাকাতেরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মারধর করে মালামাল নিয়ে যায়। মারধরে মা নীলিমা সরকার (৪৫), দাদা জয়দেব সরকার (৮০) ও দাদি বেহুলা সরকার (৬৫) আহত হন। এনায়েতপুর থানার ওসি আকরাম হোসেন জানান, ঘটনাটি ডাকাতি নয়, চুরি। এ ঘটনায় নিরোদ সরকার মামলা করেছেন। মালামাল উদ্ধারের জন্য অভিযান চলছে।