প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া সুতা গতকাল বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ আগস্ট রূপগঞ্জের খাদুন এলাকার আমজাত ভুইয়ার মালিকানাধীন আয়েত আলী টেক্সটাইল ও এবি সোয়েটার নামের দুটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল দুই কারখানায় থাকা সুতা ও নগদ টাকাসহ মালামাল লুট করে। গতকাল ভোরে রূপগঞ্জ থানার পুলিশ টঙ্গীর গাজীপুরা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকার সুতাসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামাল হোসেন, মাসুম মিয়া ও কামাল মিয়া।