তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের পরানগঞ্জের তিনমাথায় গত বৃহস্পতিবার রাতে ছিনতাই করে পালানোর সময় অস্ত্রসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, রাত নয়টার দিকে বাজারে আসার পথে ১৫ বছরের এক শিশু ছিনতাইয়ের কবলে পড়ে। ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে ৮০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় মারধর করায় শিশুটি কেঁদে ফেলে। পরে স্থানীয় লোকজন হাসনাইন, রাকিব ও রিয়াজ নামের তিনজনকে রিভলবারসহ ধরে পুলিশে সোপর্দ করে।