তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন (৫৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন উপজেলার তাড়াইল এলাকার রহমত উল্লাহ (২৫), আলম মিয়া (২৮) এবং বিরাব এলাকার আবদুল করিম (৬০)। সোমবার রাতে কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় আনোয়ারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, কিছুদিন আগে চুরির অভিযোগে হানিফা মিয়া নামের এক যুবককে সালিসে শাসন করেন আনোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে হানিফাসহ চার-পাঁচজন আনোয়ারকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।