তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মাছ ও মুরগির খাদ্যের ১৫ টন কাঁচামাল ও সয়াবিন ভুসি চুরির মামলায় গত মঙ্গলবার ট্রাকচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শেরপুর পৌর শহরের হাসপাতাল সড়ক এলাকার বাসিন্দা ট্রাকচালক ওবায়দুল ইসলাম (৩৩) এবং সিরাজগঞ্জের ললিছাপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী জামাল উদ্দিন (৬০) ও তাঁর ছেলে আলমগীর হোসেন (৩০)। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, ট্রাকচালককে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রাম থেকে এবং অপর দুজনকে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।