তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ের পাইকড়া গ্রামের ব্যবসায়ী আবু বাক্কার (৪২) হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বাগমারা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর ছেলে নাহিদ হোসেন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলা করার এক ঘণ্টার মধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আত্রাইয়ের পাইকড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪০) ও জেহের আলী (৩৮) এবং রাজশাহীর বাগমারার রনশিবাড়ি গ্রামের আফজাল হোসেন (৪০)। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|