তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলায় তিনজনকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে। মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ আহমেদ জানান, পৃথক অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে মধুখালী পৌরসভার মেছড়দিয়া মহল্লার মো. ইমদাদুলকে (২৩) ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। কামারখালী এলাকায় মো. সোহাগ (২৪) ও শাহানাজ বেগমকে (৪০) ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। গ্রেপ্তার তিনজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস|