তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত রোববার রাতে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি সেবনের সময় এক চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর শহরের জিয়া সড়ক মোড়ে একটি কাঠ চেরাইয়ের মিলে ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান ফিরোজ, ওই মিলের মালিক নাহারুল ইসলাম ও চককৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদিন (৩২)। তাঁদের মধ্যে আসাদুজ্জামান ফিরোজ কুষ্টিয়া যক্ষ্মা ক্লিনিকের চিকিৎসক। থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, রাতেই ওই তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।