প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে পাঁচ কেজি গাঁজাসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তিলনা ইউনিয়নের দুকুরিপাড়া করবল্লা কবরস্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এরা হলেন জেলার পত্নীতলা উপজেলার ধুরপিট রওজাপাড়া গ্রামের দীনেশ চন্দ্র বর্মণ (৫০), তাঁর দুই ছেলে নির্মল বর্মণ (৩০) ও ময়েশ্বর বর্মণ (২৬)। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গতকাল শুক্রবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।