তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ড্রাইভিং লাইসেন্স ও শিক্ষাসনদ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত বুধবার ভাষানটেক, কাফরুল ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যা বের দাবি, চক্রটি নীলক্ষেতের রাফিন প্লাজায় অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে জাল ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন পাবলিক পরীক্ষার জাল সনদ তৈরি করত। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩২টি জাল ড্রাইভিং লাইসেন্স, ২৬০টি লাইসেন্স তৈরির সাদা কার্ড, বিভিন্ন পাবলিক পরীক্ষার নম্বরপত্র, সনদপত্র উদ্ধার করা হয়।