তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গোয়েন্দা বিভাগ (বগুড়ার ডিবি) গত সোমবার রাতে বগুড়ার কাহালুর দোগাছি ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। সেই সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বগুড়া সদর ও কাহালু উপজেলার বাসিন্দা। কাহালু থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, বগুড়ার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাহালুর দৌগাছি ছয়ঘরিয়া গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে ওই পিস্তলটি উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কাহালু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার করা তিনজনকে গতকাল মঙ্গলবার বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।