তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জের মৈশার বাজারে দুই সহযোগীসহ এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জাকির হোসেন নামের এক ব্যক্তি কালীগঞ্জ থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জের ইসমাইল হোসেন, তাঁর সহযোগী রাজশাহীর চারঘাটের তবারক হোসেন ও বরিশালের মুলাদীর শাহরিয়ার আলম। কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক বলেন, গত রোববার সন্ধ্যায় দুই সহযোগীকে নিয়ে ইসমাইল নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের দাঁতের চিকিৎসা দিতে শুরু করেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।