তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের মোহরপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বেলায়েত হোসেন, জুলহাস মিয়া ও মাজহারুল ইসলাম। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, মোহরপাড়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। এ সময় বেলায়েতের কাছ থেকে ৪০০টি, জুলহাসের কাছ থেকে ২০০টি ও মাজহারুলের কাছ থেকে ৪৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।