তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার রাত নয়টায় সীমান্তবর্তী বেলদহী গ্রামের সীমান্তসড়ক থেকে ওই গ্রামের মাঈনউদ্দীন ইসলামকে (৪০) গ্রেপ্তার করেন। বিজিবির নায়েক মো. আসাদুজ্জামান বলেন, মাঈনউদ্দীনের কাছে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে গতকাল বুধবার দুপুরে তাঁকে পুলিশে সোপর্দ এবং ফেনসিডিল থানায় জমা করা হয়। এদিকে মঙ্গলবার রাতে উপজেলার নারায়ণপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।