তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের প্রদীপ সাংমা (৩৮), সুড়িহারা গ্রামের সুমন মিয়া (২৫) ও নরসিংদীর শেখেরচর গ্রামের সেলিম (৩৫)। পুলিশ সূত্র জানায়, সেলিমের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও প্রদীপ সাংমার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অপরদিকে সুমন মিয়া একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সেলিম ও প্রদীপের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিকেলে তিনজনকে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।