প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া স্টিমারঘাট এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের অলি জমাদ্দার, রাসেল হাওলাদার ও দক্ষিণ মিঠাখালী গ্রামের রিয়াজ তালুকদার। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে থানা-পুলিশ গোপনে খবর পেয়ে বড় মাছুয়া স্টিমারঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। গতকাল দুপুরে তাঁদের দুটি মাদক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঠবাড়িয়া থানার এসআই ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।