প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদমতলীর মোহাম্মদবাগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের তিনজন জ্ঞান হারিয়েছেন। অচেতন অবস্থায় গতকাল শনিবার রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অচেতন ব্যক্তিরা হলেন আবদুর রশিদ (৪৫), তাঁর স্ত্রী মোছা. নাসিমা (৩৮) ও তাঁদের মেয়ে মোছা. সোনিয়া (২৫)। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, পরিবারসহ মোহাম্মদবাগের একটি বাসায় থাকেন আবদুর রশিদ। রাত নয়টার দিকে পরিবারের বড় সদস্যদের অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এটি চুরি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।