তিনজনকে আটক করেছে র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওপাড়া এলাকা থেকে গত সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোমা কালামসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
র্যাবের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, বড়াইগ্রামের নওপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের টহল দলটি ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলার লালপুর উপজেলার রহিমপুর গ্রামের বোমা কালাম (৪৫), মুরদহ গ্রামের সাদ্দাম হোসেন (২৭) ও রাজশাহীর বোয়ালিয়া থানার খায়রুল ইসলাম (৩০)।