তিনজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। গতকাল বুধবার দুপুরে এই অভিযানকালে তিন চাল ব্যবসায়ীর দোকানে প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। এ কারণে খুচরা চাল ব্যবসায়ী মোশারফকে পাঁচ হাজার, অজয় কুমারকে দুই হাজার ও পাইকারি ব্যবসায়ী শাজাহানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ৩০ নভেম্বর থেকে ছয়টি পণ্যের মোড়কে পাটের তৈরি বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার।