প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে তিন দালালকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী হাকিম মো. মাসউদ পারভেজ মজুমদার দণ্ডাদেশ দেন। অর্থদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন পৌর শহরের দক্ষিণ মাছিমপুর মহল্লার সাব্বির শেখ (২৮), শেখপাড়া মহল্লার শামসুল হক শেখ (৩০) ও জিয়ানগর উপজেলার ভবানীপুর গ্রামের ইলিয়াস হোসাইন (৪০)। পরে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তাঁরা ছাড়া পান। পিরোজপুর প্রতিনিধি|