তিনজনের অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভূমি অফিসের সামনে মারামারি ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তিনজনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের ডাবলু শেখ (৩৫), লিপন শেখ (৩০) ও মুজাহিদ (২০) ভূমি অফিসে জমিজমা-সংক্রান্ত একটি সালিস বৈঠকে যোগ দিতে আসেন। এ সময় তাঁদের নিজেদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে একপর্যায়ে মারামারি বেধে যায়।