তিনজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার কালীরবাজারে গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশ অমান্য করে সন্ধ্যা নদীতে জেলেরা মা-ইলিশ আহরণ ও পাচার করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান ইউএনও ঝুমুর বালা। এ সময় কয়েকজন জেলে হামলা চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ৫০০ মিটার অবৈধ কারেন্ট জালসহ তিনজনকে আটক করে। রাতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।