তিনজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাইক বাজিয়ে অবৈধ লটারির টিকিট বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার তিনজনকে জরিমানা করেছেন। আদালত প্রত্যেককে ৬০০ টাকা করে মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেন। গতকাল দুপুরে উপজেলার ধানগড়া এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশায় মাইক বাজিয়ে অবৈধ লটারির টিকিট বিক্রির সময় তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন উপজেলার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমান (২৩) ও নাসির উদ্দিন (২২) এবং রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার সপুরা এলাকার আতাউর রহমান (২৩)।জরিমানা নিয়ে বিকেলের দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি