তিনজনের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে বাল্যবিবাহ দেওয়ায় একজন এবং অবৈধভাবে বালু তোলার অপরাধে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ তাঁদের জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন উপজেলার গুদামপাড়া গ্রামের মিলন মহন্ত, ফেসকিপাড়া গ্রামের মনোয়ারুল ইসলাম ও শাহাপুর গ্রামের নুর ইসলাম। গত বুধবার উপজেলার গুদামপাড়া গ্রামের একটি মেয়ের (১৫) বিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার বিকেলে পুলিশ নিয়ে ওই গ্রামে অভিযান চালান আদালত। এ সময় মেয়ের খালু মিঠাপুকুর উপজেলার বাসিন্দা মিলনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আদালত চিকলী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় মনোয়ারুল ও নুর ইসলামকে যথাক্রমে এক হাজার ও দেড় হাজার টাকা জরিমানা করেন।