তিনজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের শেখ পাড়ায় অনুমোদন ছাড়াই সার তৈরি ও বাজারজাতের দায়ে কারখানার মালিক, ব্যবস্থাপক ও এক নিরাপত্তাকর্মীকে জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কারখানার মালিক মশিউজ্জামানকে দুই লাখ টাকা, ব্যবস্থাপক সজলকে পাঁচ হাজার ও নিরাপত্তাকর্মী শিশিরকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সমুদয় টাকা সন্ধ্যার মধ্যে পরিশোধ করেন তাঁরা। নির্বাহী হাকিম মো. আরিফ হোসেন বলেন, অনুমোদন ছাড়াই দস্তা সার প্রস্তুত ও বাজারজাতকরণের দায়ে জরিমানা আদায় করা হয়।