প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ বিক্রির লাইসেন্স (ড্রাগ লাইসেন্স) না থাকায় পাবনার ঈশ্বরদীতে দুই ওষুধ ব্যবসায়ী ও এক হোমিও চিকিৎসকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র বলেছে, ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও শাকিল মাহমুদ গতকাল সোমবার বিকেলে শহরে অভিযান চালানোর সময় আলহাজ মোড়ের ওষুধ ব্যবসায়ী মাসুদ রানাকে পাঁচ হাজার টাকা, পোস্ট অফিস মোড়ের তৈয়ব আলীকে দুই হাজার টাকা এবং হোমিও চিকিৎসক কামরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন।